
আবুল হাসানঃ বরগুনার তালতলীতে গুড নেইবারস বাংলাদেশের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। বুধবার (১২ ই আগষ্ট ২৬) সকাল ৯:৩০ মিনিটের সময়ে গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপি অফিসে ৩০ জন যুবক-যুবতী, গেষ্ট, স্টাফদের নিয়ে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়। গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপির ম্যানেজার সুব্রত মল্লিক এর সভাপতিত্ত্বে এই দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রোগ্রামে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জালাল উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী সিডিপির সিডিসি কমিটির চেয়ারপারসন মোঃ আলমগীর হোসেন। উক্ত প্রোগ্রামে যুব দিবসের তাৎপর্য ও গুরুত্ব এবং যুবকদের অধিকার সম্পর্কে বিশদ আলোচনা করা হয় এবং ৩ টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৩০ টি আম, আমড়া, লেবু এবং মেহগনী গাছের চারা রোপন করা হয়।