আবুল হাসান, নিজস্ব প্রতিবেদকঃ বরগুনার তালতলীতে ২৯ জুলাই (বুধবার) সকাল ১০.০০ ঘটিকায় গুড নেইবারস বাংলাদেশের তালতলী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে ২১ নং নলবুনিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা বেইজড ম্যাথ্ মায়েস্ট্রো কম্পিটিশন অনুষ্ঠিত হয়।গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপি ম্যানেজার সুব্রত মল্লিক উক্ত উপজেলা বেইজড ম্যাথ্ মায়েস্ট্রো কম্পিটিশনের সভাপতিত্ত্ব করেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আলামিন, আলীরবন্দর মোহাম্মদ মেনাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, ৩৬ টি পার্টনার স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ এবং ৩৬ টি পার্টরার স্কুল থেকে ৭২ জন শিক্ষার্থী।উপজেলা বেইজড ম্যাথ্ মায়েস্ট্রো কম্পিটিশনের মাধ্যমে শিক্ষার্থীদের গনিতের ভীতি দূর করে প্রতিযোগীতামূলক ভাবে তাদের গনিত বিষয়ে দক্ষ করে তোলা হয়।এই আয়োজনে প্রথমে স্কুলে ভিক্তিক ৩৬ টি স্কুলে প্রতিযোগীতার আয়োজন করে পরবর্তীতে প্রতি স্কুল থেকে ২ জন করে মোট ৭২ জন শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।এদের মধ্যে ১৫ জন বিজয়ীদের মাঝে পুরস্কার ও ১ম ৩ জন বিজয়ীকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।