ডেস্ক রিপোর্ট।। জাতীয় ঐক্য সমন্বয় পরিষদ এর আয়োজনে ২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় মালিবাগস্থ বিএলডিপির কার্যালয়ে আগামীর রাজনীতিতে করনীয় বিষয়ক শীর্ষক এক বিশেষ চলতি সাধারন সভা বিএনডিপি চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-বিএনডিপি চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাসেম মজুমদার, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান, স্বাধীন পার্টির চেয়ারম্যান মির্জা আজম, বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির চেয়ারম্যান ইয়াছির আখতার, বিএলডিপির সিঃ ভাইস চেয়ারম্যান মোঃ কবীর হোসেন, বাংলাদেশ স্বাধীন পার্টির ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ জিয়াউর হায়দার, মোঃ হাবিবুর রহামনা প্রমুখ।