তালতলী উপজেলা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে জমিজমা, মাছের ঘের থেকে মাছ ধরা ও গাছপালা লাগানোকে কেন্দ্র করে ২ পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার কথা বলে পরিকল্পিত হাতের শাহাদাৎ আঙুল ভেঙে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করার অভিযোগ পাওয়া গেছে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ঝাড়াখালী গ্রামের তৈয়ব আলীর ছেলে শাহাজালাল খানের (৩২) বিরুদ্ধে। সোমবার ২৪ নভেম্বর সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, গত ৬ নভেম্বর শাহজালাল খানের সাথে ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে তর্কের সৃষ্টি হয় একই এলাকার আলাউদ্দিন খানের। মুহুর্তেই তা ২ পক্ষের মারামারির ঘটনায় রুপ নেয়। এতে আলাউদ্দিন, সালাউদ্দিন, সাইদুর রহমান ও প্রতিপক্ষের হুমায়ুন কবির আহত হয়। এরা চিকিৎসার জন্য হাসপাতালে গেলে কিছুক্ষণ পরে জানা যায় সুস্থ আইউব খান নিজও হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছে। আইউব খান ৮ নভেম্বর তালতলী থানায় আলাউদ্দিন গংদের বিরুদ্ধে মামলা দায়ের করে। আইউব খানের ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করছেন স্থানীয়রা। স্থানীয়রা বলেন, হুমায়ুন কবির হাওলাদার একজন প্রকৃত মামলাবাজ। তার পরিকল্পনায় শাহাদাত আঙুল ভেঙে ইতিপূর্বে একাধিক মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হয়েছে। বর্তমানের মামলাটিও শাহাদাত আঙুল ভাঙা দেখানো হয়েছে। আমরা মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার প্রার্থনা করছি।মোঃ আলাউদ্দিন খান বলেন, আমাদেরকে পিটিয়ে আহত করেছে। আমার হাত ভেঙে দিয়েছে। প্রথমতঃ আমরা স্থানীয়ভাবে মিমাংসা চেয়েছিলাম তবে আমাদেরকে পরিকল্পিত মিথ্যা মামলা দেওয়ায় আমার পক্ষ থেকে সুখী বেগম মামলা করেছে। আলাউদ্দিন খানের বিরুদ্ধে সুখী বেগমের দায়েরকৃত মামলায় অভিযুক্ত শাহজালাল খানের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে বাড়িতে না পেয়ে, মুঠোফোনে কল করলে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ জালাল বলেন, দুই পক্ষেই মামলা করেছে, মামলা তদন্তাধীন আছে। তদন্ত সাক্ষেপে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।