পাবনা জেলা প্রতিনিধি : পাবনার খলিলপুর নতুন বাজার মু্ক্তি যোদ্ধা ক্লাবের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।আর এই ঘটনায় আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানাগেছে।অভিযোগ সূত্রে জানা যায় গত ১৪ অক্টোবর (সোমবার) ভ্যান চালক মোঃ মোমিন (২৯) একটি কোম্পানির পন্য ডেলিভারি দিয়ে খলিলপুর বাজারে এলে রবিন মন্ডল সহ অজ্ঞাত আরো ৪/৫জন যুবক তাহার ভ্যানের গতিরোধ করে তার ঘাড়ে চুরিকাঘাত করে কোম্পানির জমাকৃত এক লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।এ সময় মোমিনের আত্মচিৎকারে আশ পাশ থেকে লোক ছুটে এলে ছিনতাইকারীরা মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে।আহত মোমিনের অবস্থা গুরুতর হওয়াতে স্থানীয়রা তাকে সি এন জি করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়।এব্যাপারে আমিনপুর থানা অফিসার্স ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি দৈনিক দিগন্তর প্রতিনিধিকে জানান থানায় মামলা হয়েছে। অভিযোগ প্রমানিত হলে অবশ্যই আসামীদের বিরুদ্ধে ব্যাবস্তা গ্রহন করা হবে।