মানিকগঞ্জ প্রতিনিধি।।শেখ হাসিনার আমলে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের বিচার নিশ্চিত করা এবং আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্রদল।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অধ্যক্ষের হাতে এই স্মারকলিপি তুলে দেয় ছাত্রদলের নেতারা।এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক অয়ন খান, সহ-দপ্তর সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ. আই.হিরা, রাগীব নুর আবির, মাহফুজুল বারী মুগ্ধ, সাবেক সদস্য মাজেদুল ইসলাম ইমন, মেহবুব চৌধুরী রাফি, মো. সিফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।স্মারকলিপি প্রদান শেষে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময়ে কলেজ প্রাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাসীরা তান্ডব চালিয়েছে। তাদেরে তাণ্ডবের শিকার হয়েছে নিরীহ শিক্ষার্থীরা। আমরা এই অবিচারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।এর জন্যই অধ্যক্ষর কাছে আমরা স্মারকলি বি প্রদান করেছি। আমরা চাই তদন্ত সাপেক্ষ সুষ্ঠু বিচার হই।