নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর গুলশানে শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের GAT Conclave। নতুন লায়ন বর্ষকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের সদস্য বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং মানবসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক (PMJF), বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ কে এম রেজাউল হক (PMJF) এবং GAT Area Leader লায়ন কাজী সাইফুল ইসলাম। এছাড়া লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও সদস্যরা সম্মেলনে অংশ নেন।সম্মেলনে বিশেষভাবে উপস্থিত ছিলেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান (MJF), যিনি বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর চেয়ার, চেয়ার সিটিং কমিটির (২০২৬–২০২৭) সভাপতি এবং Global Action Team (GAT) Coordinator হিসেবে দায়িত্ব পালন করছেন।আলোচনায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, পরিবর্তিত সময়ের চাহিদা বিবেচনায় সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, নতুন সদস্য অন্তর্ভুক্তি বৃদ্ধি, দক্ষ নেতৃত্ব গড়ে তোলা এবং সমাজকল্যাণমূলক উদ্যোগকে সম্প্রসারণ করাই নতুন লায়ন বর্ষের অন্যতম অগ্রাধিকার হবে।সামাজিক ও পেশাজীবী পরিমণ্ডলেও আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামানের সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য। পাশাপাশি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবের জীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।অনুষ্ঠানের সমাপনী পর্বে উপস্থিত লায়ন্স নেতারা মানবসেবাকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।