আগামী ৩০ এপ্রিল ২০২৬" আসন্ন খুলনা প্রেসক্লাব নির্বাচনকে সামনে রেখে চলছে ব্যাপক প্রচার প্রচারণা,আর মাত্র ৫ দিন পর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। এখানে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ৩ জন" তার মধ্যে যোগ্যতার দিক দিয়ে সর্বমহলে পছন্দের শীর্ষে রয়েছেন মোঃ তরিকুল ইসলাম। তিনি খুলনা থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক "সময়ের খবর" পত্রিকার সম্পাদক ও প্রকাশক"কাজ করেন খুলনা প্রতিনিধি হিসেবে এখন টেলিভিশনে। তাকে সমর্থন জানিয়ে সাধারণ ভোটারদের মধ্যে রয়েছে চরম উত্তেজনা। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলে আলোচনা-পর্যালোচনার পাশাপাশি প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের আকৃষ্ট করতে চলছে নানা উদ্যোগ।সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ তরিকুল ইসলামকে “মূল্যবান ভোটে নির্বাচিত করার” আহ্বান জানিয়ে একটি প্রচার বার্তায় বলা হয়েছে, প্রেসক্লাবের উন্নয়ন ও একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে তিনি কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। তার সমর্থকরা মনে করছেন, অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং সাংবাদিক সমাজের প্রতি দায়বদ্ধতা তাকে এই পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।আসন্ন এই নির্বাচনে তার পক্ষে ভোট চাইলেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রে'র নির্বাহী পরিচালক' শাহবাজ খান। তিনি জানান,খুলনা প্রেসক্লাবকে আরও গতিশীল, আধুনিক এবং সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হলে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।সেই জায়গা থেকেই তরিকুল ইসলামের পক্ষে সমর্থন জানানো হচ্ছে।নির্বাচন ঘিরে ইতোমধ্যে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটাররা আশা করছেন, এই নির্বাচনের মাধ্যমে এমন নেতৃত্ব উঠে আসবে, যা খুলনার সাংবাদিক সমাজের কল্যাণ ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শাহবাজ জামান
নির্বাহী পরিচালক "আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র"