নিজস্ব প্রতিবেদক।।খুলনা প্রেসক্লাবের আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মিজানুর রহমান মিল্টনকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহবাজ জামান।তিনি বলেন, “মিজানুর রহমান মিল্টন একজন সৎ, যোগ্য ও অভিজ্ঞ সাংবাদিক।খুলনা প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তাই আমি সকল সদস্যের প্রতি আহ্বান জানাই—আপনারা তাকে ভোট দিয়ে বিজয়ী করুন।”তিনি আরও যোগ করেন, “একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল প্রেসক্লাব গঠনে মিল্টনের বিকল্প নেই।”শেষে তিনি সবাইকে সচেতনভাবে ৩০ এপ্রিল সারাদিন ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য নেতৃত্ব নির্বাচন করার আহ্বান জানান।