ক্রাইম রিপোর্টার।।খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন চুনুর বটতলায় এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।রবিবার (০২ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে চুনুর বটতলা এলাকার আবেদ আলীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ জাহাঙ্গীর (৪৩), পিতা আব্দুল আজিজ হাওলাদার।স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত কোনো কারণে নিজ ঘরের ভেতরে বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন জাহাঙ্গীর। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ৩৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।দৌলতপুর থানার একটি সূত্র জানায়, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।