স্টাফ রিপোর্টার।। খুলনার ডুমুরিয়ায় ‘লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন’-এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির (Tree Plantation Program) ব্রিফিং মিটিং অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক, বিশিষ্ট কবি ও গবেষক লায়ন শেখ মনিরুজ্জামানকে সম্মানসূচক 'লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন' প্রদান করা হয়।তাঁকে এই বিশেষ ম্যাগাজিনটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর জোন চেয়ারপারসন, আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের প্রধান উপদেষ্টা এবং জাতীয় দৈনিক 'ফলাফল' পত্রিকার প্রকাশক ও সম্পাদক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।এই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর আওতাধীন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান (এমজেএফ) এবং লায়ন আনিচুর রহমান প্রমুখ।সম্মাননা প্রদানের এই সুন্দর ও আনন্দঘন মুহূর্তটি অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।