খুলনা প্রতিনিধি।। খুলনা জেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।বৃহস্পতিবার রাতে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপি’র গৃহীত সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্তের কথা জানানো হয়।২০২১ সালের ৯ ডিসেম্বর আহবায়ক কমিটির শীর্ষ তিন পদের নাম ঘোষণা করা হয়েছিল। এতে আমীর এজাজ খানকে আহবায়ক, আবু হোসেনকে যুগ্ম-আহবায়ক এবং এস এম মনিরুল হাসানকে সদস্যসচিব করা হয়।২০২২ সালের ৫ মার্চ ৬৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে ১৪ জনকে যুগ্ম-আহবায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।