নিজস্ব প্রতিবেদক।। খুলনায় এক তরুণীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীল বক্তব্য ও ব্যক্তিগত ছবি প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ভুক্তভোগী নুসরাত জাহান ফাইজা (১৮) অভিযোগ করেন,আজ ১৮ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৩টা ৪৪ মিনিটে তিনি ফেসবুকে প্রবেশ করে দেখতে পান, “Preyoshi Rahman” নামের একটি আইডি থেকে তাকে নিয়ে আপত্তিকর বক্তব্যসহ তার ব্যক্তিগত ছবি পোস্ট করা হয়েছে। একইসঙ্গে “Voice of Khulna” নামের একটি ফেসবুক পেজ থেকেও একই ধরনের পোস্ট করা হয়।তিনি আরও জানান, এর আগেও একই আইডি থেকে তার বিরুদ্ধে একাধিকবার অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে। এসব ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।এ ঘটনায় তিনি খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি (নং-১১৪০, তারিখ: ১৮/০৪/২০২৬) করেছেন এবং অভিযুক্ত অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের নির্বাহী পরিচালক শাহবাজ খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপরাধ দিন দিন বাড়ছে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন তারা।