রাসেল মিনা রূপসা খুলনা প্রতিনিধি।। উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর চতুর্থ ধাপে রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১১জন প্রার্থীর প্রতীক বরাদ্দ করা হয়েছে ।সোমবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এর দপ্তর থেকে মোট ১১জন প্রার্থীর প্রতীক বরাদ্দ নিশ্চিত করেন।এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ২ জন।চেয়ারম্যান পদে কামাল উদ্দীন বাদশা (টেলিফোন) এস এম হাবিবুর রহমান (দোয়াত-কলম),সরদার ফেরদৌস আহমেদ (কাপ-পিরিচ), নোমান ওসমানী (মোটরসাইকেল),আব্দুল ওয়াদুদ( ঘোড়া) প্রতীক পেয়েছেন।ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আবদুল্লাহ যোবায়ের (তালা), মো:হিরন শেখ পেয়েছেন (টিউবওয়েল) প্রতীক।অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা আফরোজ মনা(কলস), শারমিন সুলতানা রুনা ( প্রজাপতি) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায়।উল্লেখ্য, আগামী ৫ জুন রূপসা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ দিন মোট ৫৬টি কেন্দ্রে ১ লাখ ৫৭ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।