বটিয়াঘাটা খুলনা প্রতিনিধি।।বটিয়াঘাটায় এবার ওহিদুল ইসলাম বাদল (৪০) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার চক্রাখালি বাজারে তিনি গুলিবিদ্ধ হন। খুলনায় জেলা যুবদল আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন তিনি।বাদল বটিয়াঘাটার ১নং জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রার্থী। তিনি একই এলাকার আলতাফ হাওলাদারের ছেলে।
জানা যায়, উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজার সংলগ্ন বাদশার দোকানের সামনে তাকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।