দাকোপ প্রতিনিধি।।ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ হয়েছে সুন্দরবন উপকূলীয় অঞ্চলের হাজার হাজার ঘরবাড়ি, গাছপালা,বাদ যায়নি গবাদি পশুও,সব হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে অসহায় দরিদ্র মানুষগুল।দাকোপের বানীশান্তা ইউনিয়নের গোড়া ঢাংমারী, রেখামারি ও ব্রথেলের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ আংশিক মানুষের মাঝে ৩০মে রোজ বৃহস্পতিবার শুকনো খাবার বিতরণ করেছেন খুলনা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ।খাদ্য বিতরনে সহযোগিতা করেন যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুম, সঞ্জিব কুমার মন্ডল,রতন কুমার মন্ডলসহ খুলনা জেলা যুবলীগ ও দাকোপ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।এসময় তারা সমবেদনা জানানোসহ ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সকলকে দাঁড়াতে অনুরোধ জানান।