ইমরুল ইসলাম ইমন (খুলনা)প্রতিনিধি।।খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও খুলনা সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিল্টনকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার হুমকি দোওয়া হয়েছে।সূত্র মতে জানা যায়, গতকাল ১০ই মার্চ সন্ধ্যা ৭ ঘটিকায় দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন তার ভেরিফাইড ফেসবুকে হুমকি, এবং হুমকি দাতার সকল পরিচয়ের বিষয়টি পোস্ট করেন।ঘটনাটি তার ফেসবুকে পোস্ট করা মাত্র সকলে বিষয়টি অবগত হন।হুমকিদাতার পরিচয় পাওয়া যায় তার নাম আসিফ খান, পিতা মৃত ইসলাম খান,ফরাজীপাড়া লেনের মুখে আসিফ স্টোর এর মালিক।।পরবর্তীতে খুলনার গণমাধ্যম কর্মীরা এর তীব্র প্রতিবাদ এবং হুমকি দাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।