নিজস্ব প্রতিবেদক খুলনা।।খুলনায় পলিথিন দিয়ে হাত পা মোড়ানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে হরিণ্টানা থানা পুলিশ।আজ শুক্রবার (২৩ মে) দিবা গত রাত সাড়ে তিন ঘটিকায় লবণচরা থানাধীন শিপইয়ার্ড মেইন রোডস্থ, শিপইয়ার্ড মেইন গেটের সামনে হাজী মোঃ মোশারফ হোসেনের বাড়ির পিছনে হাত,পা, মাথা ও মুখ বাধা অবস্থায়, মোঃ আশরাফুল ইসলাম নামে এক যুবকের মরাদেহ উদ্ধার করেন।ওই যুবকের পিতার নাম মো: সাদিকুল সানা, সাং:চর বলমারা, থানা: মঠবাড়িয়া, জেলা : পিরোজপুর।
লাশের অবস্থান : লাশের মাথা মুখমন্ডল ও শরীরে বিভিন্ন জায়গায় রক্তাক্ত আঘাতের চিহ্ন এবং হাত পা নীল ও হলুদ রং এর সুতি কাপড় ও পলিথিন দিয়ে মাথা মুখমন্ডল বাধা।তৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে, এডিসি দক্ষিণ মোঃ হুমায়ুন কবির, ওসি লবণচরা ও পি বি আই এর বিষেশ টিম ঘটনাস্থলে উপস্হিত হন।লবণচরা থানা পুলিশ ও পি বি আই পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
বিস্তারিত আসছে...