স্টাফ রিপোর্টার।।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ।তিনি ছিলেন প্রেম, মানবতা ও বিদ্রোহের প্রতীক। তার বিদেহী আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে খুলনা অনলাইন প্রেসক্লাব এর পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২৫ মে ২০২৪ খ্রি: সন্ধ্যা সোয়া ৭ টায় দৈনিক ভোরের চেতনার বিভাগীয় অফিসে শাহবাজ জামানের সভাপতিত্বে, নজরুল ইসলাম নবীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় কবির বর্ণিল জিবন আচার নিয়ে বর্ণাঢ্য আলোচনা করেন সংস্থার উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু।
[caption id="attachment_857" align="alignnone" width="300"]
দেশ ও জনতার কথা বলে[/caption]
বক্তব্য রাখেন সংস্থার সহ সভাপতি মো: আফজাল হোসেন, গোলাম কিবরিয়া তুহিন, যুগ্ম সম্পাদক কাজী হাসনাত হোসেন কমিট,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: ইমরান মোল্লা,মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া তালুকদার, অর্থ বিষয়ক সম্পাদক মোসা : ডলি, উপ-দফতর সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম রাতুল,কার্যকরী সদস্য মোহা: মামুন হাচান,শেখ মনছুর আলী বাবলু,আরিফা খাতুন প্রমুখ।