নওয়াপাড়া (খুলনা) প্রতিনিধি ।। নওয়াপাড়া কলেজের সাবেক ভিপি, অভয়নগর থানা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয় এর এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।আজ বুধবার (২৮মে ২০২৫) উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ কামরুজ্জামান (বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর)।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মোঃ রবিউল হাসান, অধ্যক্ষ নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভয়নগর উপজেলা যশোর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল গনি সরদার, (আমেনা কওমি মহিলা মাদ্রাসা ও বিশিষ্ট ব্যবসায়ী),আলহাজ্ব শাহজালাল হোসেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, মোঃ মশিউর রহমান মসি, সভাপতি ধোপাদি মাধ্যমিক বিদ্যালয়।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মনিরুজ্জামান,প্রধান শিক্ষক নোয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়।সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজ।এ সময় উপস্থিত সকলে প্রত্যাশা করেন এফএম গিয়াস উদ্দিন নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয় এর এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় উক্ত স্কুলের শিক্ষার মান মর্যাদা পূর্বের তুলনায় অধিকতার বৃদ্ধি পাবে।