নিজস্ব প্রতিবেদক।। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৬-এ মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন আজরা মাহমুদ। তিনি খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের শিক্ষার্থী। তাঁর এই অসামান্য সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।আজরা মাহমুদ দৈনিক আমার একুশ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তি মাহমুদুল হক সিকদার ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এভিপি নাসরিন হক চৌধুরীর কন্যা।তাঁর এই কৃতিত্বপূর্ণ ফলাফলে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, আজরা মাহমুদের এই সাফল্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। তাঁর মেধা, অধ্যবসায় ও পরিশ্রম ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ সুগম করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষা ও জ্ঞানচর্চার মাধ্যমে আজরা মাহমুদ আগামী দিনে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এটাই তাঁদের প্রত্যাশা।বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজরা মাহমুদের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।অভিনন্দন আজরা মাহমুদ” তোমার আগামীর পথচলা হোক আরও সাফল্যমণ্ডিত ও আলোকিত।