দিগন্তর রিপোর্ট।।উদীয়মান শিল্প উদ্যোক্তা, তরুণ সমাজসেবক ও রাজনীতিক ব্যাক্তিত্ব হিসেবে আহসান জোয়ারদার প্রেম ধীরে ধীরে একটি পরিচিত মুখ হয়ে উঠছেন। তাঁর কাজের মূল লক্ষ্য হচ্ছে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে পরিবর্তন আনা।রমজান মাসে রাজধানীর আগারগাঁওয়ের একটি হোটেলে ২য় রমজানে তাঁর দেওয়া ইফতার আয়োজন শুধু একটি সামাজিক অনুষ্ঠান ছিল না, বরং ইসলামের প্রতি পূর্ণ আস্থা ও সিয়াম সাধনার এক আন্তরিক প্রকাশ। রোজাদারদের সম্মান জানানো, একসাথে ইফতারের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এবং ধর্মীয় মূল্যবোধকে ধারণ করা—এসবই তাঁর উদ্যোগের মূল প্রতিফলন।একজন তরুণ উদ্যোক্তা হিসেবে তিনি শিল্প ও ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করছেন। পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রম—যেমন দরিদ্রদের সহায়তা, শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়া এবং ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ—তাঁর ব্যক্তিত্বকে আরও সমৃদ্ধ করেছে।রাজনৈতিক ক্ষেত্রেও তিনি ইতিবাচক ও নৈতিক নেতৃত্বের বার্তা দেওয়ার চেষ্টা করছেন বলে পরিচিত। তাঁর কার্যক্রমে দেখা যায়—ধর্মীয় মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার একটি সমন্বিত প্রয়াস।তার এই কর্মস্পৃহা এবং রাজনৈতিক মতাদর্শ বহুত্ববাদী মেধার এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান” আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) এর মুখপাত্র শেখ মুস্তাফিজুর রহমান।তিনি উদীয়মান তরুন এ রাজনীতিক”র উত্তর উত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।