নিজস্ব প্রতিনিধিঃ ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ৪র্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৪ অক্টোবর।ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাচন কমিশনার আবুল হাসান গতকাল রাতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।এর আগে গত ৩ জুলাই দৈনিক দিগন্তর পত্রিকার নিজস্ব প্রতিবেদক আবুল হাসানকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।তফসিলে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ শুরু হয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংগ্রহ চলছে।২৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমাদানের তারিখ নির্ধারণ করে ২৪ সেপ্টেম্বর যাচাই-বাছাই এবং ২৫ সেপ্টেম্বর প্রত্যাহারের তারিখ ঘোষণা করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ ঘোষণা করে আগামী ৪ অক্টোবর সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। এসময়ে ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেএম ইমরান হোসাইন মনির সহ বিভিন্ন সম্ভাব্য প্রার্থী ও অত্র সংগঠনের ভোটারগন উপস্থিত ছিলেন।