বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী থানা পুলিশের মাদক দ্রব্য উদ্ধারে একের পর একেক অভিযানের ধারাবাহিকতায় এবার উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী ব্রীজের পশ্চিম পাশে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন মোস্তফা মাদবরের স্ব- মিলের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে ২৭ শে অক্টোবর সন্ধ্যার পর হাতেনাতে মোঃ মুছা মুসুল্লি (২১) কে ২০ (বিশ) পিচ সহ আটক করা হয়। এ সময়ে একই এলাকার মোঃ সোহেল খান (২৫) এর নিকট থেকে মাদক বিক্রির ৬২০০/- (ছয় হাজার দুইশত) টাকা ও মাদক বিক্রির মদদদাতা হিসেবে মোঃ বেল্লাল চৌকিদার (২৫) কেও আটক করা হয়। আটককৃত মুছা মুসুল্লির পিতার নাম মোঃ আলমগীর মুসুল্লি, মোঃ সোহেল খানের পিতার নাম আঃ গনি খান ও বেল্লাল চৌকিদারের পিতার নাম এন্তাজ চৌকিদার। উভয়ের সাকিন ঘটখালী। আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।