বরগুনা প্রতিনিধিঃ আমতলী পৌর শহরের মাছ বাজার চৌরাস্তা থেকে শুরু করে সড়কের দুই পাশের অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান আজ থেকে শুরু হয়েছে। আজ ১১ই অক্টোবর বিকেল সারে চারটায় উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান কার্যক্রম শুরু হয়। বরগুনার আমতলী পৌর শহরের বাধ ঘাট চৌরাস্তা সংলগ্ন মাছ বাজারের সম্মুখ থেকে উচ্ছেদ অভিযান শুরু করে সন্ধ্যা পর্যন্ত আশেপাশের এলাকার সকল অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি রনজিত চন্দ্র দাস, পৌরসভার সচিব আলাউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশীদ, নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী চিন্ম রায়, থানা পুলিশের সাব ইন্সপেক্টর জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্য, পৌর পুলিশের সদস্যরা সহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট লোকজন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, চলমান এই উচ্ছেদ অভিযান অভ্যাহত থাকবে। সেই সাথে তিনি তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের অঙ্গিকার পুর্ণ ব্যক্ত করেন। এসময়ে সড়কের দুপাশে উৎসুক জনতার ভিড় জমে।