প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৬, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ গ্রেফতার
আওয়ামী লীগের খুলনা মহানগর খালিশপুর থানা শাখার সহসভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ নভেম্বর) ভোরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে খুলনা ডিবি কার্যালয়ে আনা হয়।খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের পর কাজী ফয়েজ মাহমুদকে খুলনা ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।
তিনি জানান গোয়েন্দা সংবাদ মারফত জানতে পারলাম তিনি ঢাকার বসুন্ধরায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে বসুন্ধরায় ভাড়া করা বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে তাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নাশকতাসহ একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ রয়েছে। তিনি শেখ সোহেলের বন্ধু পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে নিজের প্রভাব খাটাতেন।
Copyright © 2026 দৈনিক দিগন্তর. All rights reserved.