ওয়াহিদ মুরাদ।।আজ ২৫ জুন মঙ্গলবার রাত্র ০১.১০ ঘটিকায় খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন অফিসার্স মেসে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সফর উপলক্ষে আগমনে তাঁকে স্বাগত জানিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, ফুলেল শুভেচ্ছা এবং উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করেন। অত:পর আইজিপি মহোদয় উপস্থিত খুলনাস্থ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সহিত শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় আইজিপি মহোদয়ের সহধর্মিনী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী এবং কেএমপি'র পুলিশ কমিশনার মহোদয়ের সহধর্মিণী ও পুনাক সভানেত্রী সুলতানা হক-সহ আন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও, উষ্ণ অভ্যর্থনায় খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম; পিটিসি, খুলনার ডিআইজি (কমান্ড্যান্ট) মো: নিশারুল আরিফ; কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন এবং খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম-সেবা-সহ কেএমপি ও খুলনাস্থ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।