নিজস্ব প্রতিবেদক।।অসহায়, নির্যাতিত, নিপীড়িত, দরিদ্র ও দুঃস্থ মানুষের কল্যাণে লায়ন্স সদস্যদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৩-এর জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।তিনি বলেন, “লায়ন্স ইন্টারন্যাশনাল-এর সদস্যরা সারা বিশ্বে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানবসেবাই লায়ন্সের মূল আদর্শ। নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই এই সংগঠনের সদস্যরা বিশ্বব্যাপী মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় রাজধানীর হাতিরঝিল থানাধীন রামপুরা ওয়াপদা রোডের জামিয়া মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার পরিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৩-এর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন হারুনুর রশীদ দুলাল। অনুষ্ঠানে বক্তারা এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করা প্রয়োজন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক লায়ন মোহাম্মদ মোরশেদ আলম প্রিন্স, ক্লাব পরিচালক এস এম আমান উল্লাহ, লায়ন তৌশিক আহমেদ হিরন, বিএনপি নেতা ও হাতিরঝিল প্রভাতী সংঘের সম্মানিত সদস্য খাজা সলিম উল্লাহ টিপু, হাতিরঝিল প্রভাতী সংঘের যুগ্ম সম্পাদক মো. শফিউল্লাহ, শামসুল কবির চৌধুরী এবং হাতিরঝিল প্রভাতী সংঘের সহসভাপতি মো. শফিকুর রহমানসহ অন্যরা।অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য পর্বে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদ্য যোগদানকারী পরিচালক লায়ন তৌশিক আহমেদ হিরনকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান করা হয়। ক্লাবের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৩-এর জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান তাঁর হাতে এ সার্টিফিকেট তুলে দেন।আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর সার্বিক সাফল্য, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মুফতি তোফাজ্জল হোসেন।মানবসেবার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।